ও মন, কে তোমারো যাবে সাথে
ও মন, কে তোমারো যাবে সাথে। কোথা রবে ভাই বন্ধু সব পড়বি যেদিন কালের হাতে॥ যে আশার আশায় আসা হ’ল না তার রতিমাষা ঘটালি রে কি দুর্দশা কুসঙ্গে কুরঙ্গে মেতে॥ নিকাশের দায় ক’রে খাড়া মারিবে আতসের কোড়া সোজা ক’রবে বেঁকা তেড়া জোর জবর খেটবে না তাতে॥ যারে ধরে পাবি নিস্তার তারে সদায় ভাবিলে পর সিরাজ সাঁই কয়, লালন তোমার মারে ভবের কুটুম মিতে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).