অন্তিম কালের কালে ওকি হয় না জানি
অন্তিম কালের কালে ওকি হয় না জানি। কি মায়াঘোরে কাটালাম হারে দিনমণি॥ এনেছিলাম বসে খেলাম উপার্জন কৈ কি করিলাম নিকাশের বেলা খাটবে না ভোলা এলো বাণী॥ জেনে শুনে সোনা ফেলে মন মজালাম রাঙ পিতলে এ লাজের কথা বলিব কোথা আর এখনি॥ ঠকে গেলাম কাজে কাজে ঘিরিল তনু পঞ্চাশে লালন বলে, মন কি হবে এখন বল রে শুনি॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).