অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখতে পায়
অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখতে পায়। অমাবস্যে নাই সে চাঁদে দ্বি-দলে তার কিরণ উদয়॥ বিন্দুমাঝে সিন্ধুবারি, মাঝখানে তার শূন্য গিরি, অধর চাঁদের শূন্য পুরী, সেই তো তিল-প্রমাণ জাগায়॥ যেথা রে সেই চন্দ্র ভুবন, দিবারেতের নাই আলাপন কোটি চন্দ্র জিনি কিরণ বিজরী সঞ্চারে সদায়॥ দরশনে দুঃখ হরে পরশনে সোনা করে এমনি সে চাঁদের মহিমা লালন ডুবে ডোবে না তায়॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).