অনাদির আদি শ্রীকৃষ্ণ-নিধি
অনাদির আদি শ্রীকৃষ্ণ-নিধি তার কি কভু আছে গোষ্ঠখেলা। ব্রহ্মা রূপে সে অটলে বসে লীলাকারী হয় তার অংশ কলা॥ পূর্ণ চন্দ্র কৃষ্ণ রসিক শিখরে শক্তির উদয় যাহার শরীরে শক্তিতে সৃজন মহা-আকর্ষণ বেদ আগমে যায় বিষ্ণু বলা॥ সত্য সত্য শরণ বেদ আগমে গায় চিদানন্দ রূপ পূর্ণ ব্রহ্ম হয় জন্ম মৃত্যু যার নাহি ভাবের পর তবু ত নয় স্বয়ং নন্দলালা॥ দরবেশের দেল-দরিয়া যেথায় অজানা খবর সেহি জানে ভাই ভজ দরবেশ, পাবে উপদেশ লালন ধায় তার উজ্জ্বল হৃদ্-কমলা
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).