অমৃত বারি, সে বারি অনুরাগ নইলে কি যাবে
অমৃত বারি, সে বারি অনুরাগ নইলে কি যাবে ধরা। যে বারি পরশ হইলে হবে ভবের করণ সারা॥ বারি নামে বার এলাহি নাইরে তার তুলনা নাহি সহস্রদল পদ্মে সেহি অমনি ম্রেনাল-গতি বহে ধারা॥ ছায়াহীন এক মহামুনি আমি বলবো কি রে তার করণি প্রকৃতি হইয়ে জিনি হইলেন বারি সেধে অমর গোরা॥ আশমানে বরিষণ হইলে, দাঁড়ায় জল মৃত্তিকা-স্থলে লালন ফকির ভেবে বলে, ও সে মাটি চিনবে ভাবুক যারা॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).