মুরশিদ জানায় যারে মর্ম সেই জানতে পায়

Lalon Fakir

মুরশিদ জানায় যারে মর্ম সেই জানতে পায়।
জেনে শুনে রাখে মনে সে কি কারে কয়॥
নিরাকার রয় অচিন দেশে
আকার ছাড়া চলে না সে,
নিরান্ত সেই অন্ত যার নাই
যা ভাবে তাই হয়॥
মুন্সী লোকের মুন্সীগিরি,
আমি কি তাই জানতে পারি,
আকার নাই যার বরজখ কার
বলে সর্বদাই॥

নূরেতে ফুল আলম পয়দা,
আবার কয় পানির কথা,
নূর কি পানি বস্তু জানি
লালন ভাবে তাই

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).