মনরে, কবে ভবে সূর্যের যোগ হয় কর বিবেচনা
মনরে, কবে ভবে সূর্যের যোগ হয় কর বিবেচনা চন্দ্রকান্তি যোগ মাস অন্তে ভবে আছে জানা॥ যে জাগে সেই যোগের সাথে অমূল্য ধন পাবে হাতে ক্ষুধা তৃষ্ণা যাবে তাতে এমন ধন খুঁজলে না॥ চন্দ্রকান্তি সূর্যকান্তি ধরে আছে আলেক কান্তি যুগল গত হও একান্তি পাবি উপাসনা॥ অখণ্ড উদ্ভাস রতি রসিকের প্রাণরসের প্রতি লালন ভেবে কয়, সম্প্রতি দেহ খুঁজে দেখ না॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).