মন, তোরে আজ ধরতে পারতাম হাতে
মন, তোরে আজ ধরতে পারতাম হাতে। দেখতাম হারে মন কি মনা করে সদায় আলসে মাতে॥ ও মন সদায় বল আর ভুলবো না তিলেক তা ঠিক থাকে না, দুষ্ট লালসা দোষে মনা মজালি আমারে নানান মতে॥ কি কব বেহাত আমার, নইলে কি মন এ তাল তোমার, আমি পাইনে গুনে তালের শুমার, কোন্ তালে আমায় নাচাও কোন্ পথে॥ ক্রমে তনু পল ভাটি, আর কবে মন হবা খাঁটি লালন বলে, নারদ-কাঠি বাজলে অমনি নেচে ওঠ তাতে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).