মন, তোর আপন বলতে কে আছে
মন, তোর আপন বলতে কে আছে। তুমি কার কাঁদায় কাঁদো মিছে॥ সারা নিশি দেখ মনুরায়— নানান পক্ষী এক বৃক্ষে রয়, খাবারবেলায় কে কারে কয় দেহ-প্রাণ তেমনি সে যে॥ থাক সে ভবের ভাই-বেরাদর প্রাণ-পাখী সে নয় আপনার, পরের মায়ায় মজিয়ে এবার প্রাপ্ত-ধন হারায় পাছে॥ মিছে মায়ার মদ খেও না, প্রাপ্ত-পথ ভুলে যেও না, এবার গেলে আর হবে না,— পড়বি কয় যুগের পিছে॥ আসতে একা আ’লি রে মন, যেতে একা যাবি ত মন সিরাজ সাঁই বলেরে, লালন, তুমি কার নাচায় নাচো মিছে
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).