মন আমার তুই কল্লি একি ইতরপানা
মন আমার তুই কল্লি একি ইতরপানা। দুগ্ধেতে যেমন রে মন তোর মিশলো চোনা॥ শুদ্ধ রাগে থাকতে যদি হাতে পেতে অটল নিধি বলি মন তাই নিরবধি বাগ মানে না॥ কি বৈদিকে ঘিরলো হৃদয় হল না সু-রাগের উদয় নয়ন থাকিতে সদায়— হ’লি কানা॥ বাপের ধন তোর খেলো সর্পে জ্ঞান-চক্ষু নাই দেখবি কারে— লালন বলে, হিসাব কালে যাবে জানা॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).