ম’লে গুরু-প্রাপ্ত হবে সে ত কথারি কথা
ম’লে গুরু-প্রাপ্ত হবে সে ত কথারি কথা। জীবন থাকিতে যারে না দেখিলাম হেথা॥ সে বা মূল করণ তারি না পেয়ে কার সেবা করি আন্দাজে হাতড়িয়ে ফিরি কথায় লতাপাতা॥ সাধন জোরে এ ভবে যার সে রূপ চক্ষে হবে নেহার তারই বটে সেরূপ আকার মেলে যথা তথা॥ ভজে পাই কি পেয়ে ভজি কি ভজনে হয় সে রাজী সিরাজ সাঁই কয়, কি আন্দাজী লালন নাড়ায় মাথা॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).