ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে
ম’লে ঈশ্বর-প্রাপ্ত হবে কেন বলে। সেই যে কথার পাইনে বিচার কারো কাছে শুধালে॥ ম’লে হয় ঈশ্বর-প্রোপ্ত সাধু অসাধু সমস্ত তবে কেনে জপ তপ এত করে রে জল-স্থলে॥ যে পঞ্চে পঞ্চভূত হয় ম’লে তা যদি তাতে মিশায় ঈশ্বর-অংশ ঈশ্বরে যায় স্বর্গ-নরক কার মেলে॥ জীবের এই শরীরে ঈশ্বর-অংশ বলি কারে লালন বলে, চিনলে তারে মরার ফল তা যায় ফলে
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).