মেরে সাঁইর কুদরতি তা কেউ বুঝতে পারে
মেরে সাঁইর কুদরতি তা কেউ বুঝতে পারে। আপনি রাজা আপনি প্রজা ভবের পরে॥ আহাদ রূপ লুকায় আহাদি আহামদি রূপ ধরে। এ মর্ম না জেনে বান্দা পড়বি ফেরে॥ বাজিকর পুতলো নাচায় কথা কওয়ায় আপনি তারে। জীব-দেহ সাঁই লীলায় ফেরায় সেই প্রকারে॥ আপনারে চিনবে যে জন পশবে সে জন ভেদের ঘরে। সিরাজ সাঁই কয়, লালন কি আর বেড়াও ঘুরে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).