মেরে সাঁইর আজব লীলেখেলা তা কেউ বুঝতে পারে
মেরে সাঁইর আজব লীলেখেলা তা কেউ বুঝতে পারে। কালায় শোনে অন্ধ দেখে এই ভাব-নগরে॥ ন্যাংড়া সে নেচে বেড়ায় অন্ধ জনায় সব দেখেরে। মরা করে তাজা আহার ধ’রে ধ’রে॥ জল নাই দেখি সদ্য, ভাসে পদ্ম সেই পুকুরে। এ বড় রহস্য-কথা বোলবো কারে॥ খাঁচায় কৌতর নাই তার উড়ছে পাখি নিরন্তরে। সিরাজ সাঁই কয়, দেখরে লালন দেখ নজরে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).