মানুষ ভজলে সোনার মানুষ হবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি। মানুষ ছেড়ে ক্ষ্যাপারে তুই মূল হারাবি॥ দ্বি-দলের মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে মানুষ-গুরু কৃপা হ’লে জানতে পাবি॥ এই মানুষে মানুষ গাথা দেখ্না যেমন আলেক লতা জেনে শুনে মুড়াও মাথা জাতে তরবি॥ মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যকার লালন বলে, মানুষ-আকার ভজলে তরবি॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).