মানুষ-তত্ত্ব যার সত্য হয় মনে
মানুষ-তত্ত্ব যার সত্য হয় মনে। সে কি অন্ত তত্ত্ব মানে॥ মাটির ঢিবি, কাঠের ছবি ভূত ভাবি সব দেব আর দেবী ভোলে না সে এসব রূপী, ও যে মানুষ-রতন চেনে॥ জিন-ফেরেস্তার খেলা, পেঁচো পেঁচি আলা ভোলা— তার নয়ন হয় না ভোলা, (ও সে) মানুষ ভজে দিব্যজ্ঞানে॥ ফেও-ফেঁপি ফেকসা যারা ভাকা-ভুকোয় ভোলে তারা, লালন তেমনি চটা-মারা ও ঠিক দাঁড়ায় না একখানে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).