মানুষ লুকাইল কোন শহরে
মানুষ লুকাইল কোন শহরে। এবার মানুষ খুঁজে পাইনে গো তারে॥ ব্রজ ছেড়ে নদেয় এলো, তার পূর্বান্তরে খবর ছিল, এবে নদে ছেড়ে কোথা গেল, যে জানো বল মোরে॥ স্বরূপে সেই রূপ দেখা যেমন চাঁদের আভা এমনি মতো থেকে কোথা প্রভু ক্ষণেক ক্ষণেক বারাম দেয় রে॥ কেউ বলে তার নিজ ভজন, করে নিজ দেশে গমন, মনে মনে ভাবে লালন, এবার নিজ দেশ বলি কারে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).