মানুষ ধর নেহারে
মানুষ ধর নেহারে। ওরে মন, নয়নে নয়ন যোগ ক’রে॥ নেহারায় চেহারা বন্দী করোরে করো একান্তি সাড়ে চব্বিশ জেলায় খাটাও পান্তি পালাবে সে কোন শহরে। ত্বরায় মন দারোগা হয়ে ক’র বন্দী স্বরূপ-মন্দিরে॥ স্বরূপে আসন যাহার পবন-হিল্লোলে নেহার পক্ষান্তরে দেখ এবার দিব্য চক্ষু প্রকাশ ক’রে। দ্বি-পক্ষেতে খেলছে খেলা নর-নারী রূপ ধ’রে॥ [অমাবস্যা পূণ্যমাসী তাহে মহা যোগ প্রকাশি ইন্দ্র চাঁদ বায়ু বরুণাদি সে যুগের বাঞ্ছিত আছে রে॥ সিরাজ সাঁই বলে রে, লালন মানুষ সাধ প্রমাণ রে॥]
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).