লীলে দেখে লাগে ভয়
লীলে দেখে লাগে ভয়। নৌকার উপর গঙ্গা বোঝাই ভাঙ্গায় বয়ে যায়॥ ‘আব-হায়াত’ নাম গঙ্গা সে যে, সংক্ষেপে কেউ দেখ বুঝে, পলকে পাহাড় ভাসে পলকে শুকায়॥ ফুল ফোটে তার গঙ্গাজলে ফল ধরে তার অচিন দলে যুক্ত হয়ে ফলে ফুলে তাতে কথা কয়॥ গাঙ-জোড়া এক মীন ঐ গাঙে, খেলছে খেলা পরম রঙ্গে লালন বলে জল শুকালে মীন যাবে হাওয়ায়॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).