ক্ষম ক্ষম অপরাধ, দাসের পানে একবার চাও হে
ক্ষম ক্ষম অপরাধ, দাসের পানে একবার চাও হে দয়াময়। বড় তুফানে পড়িয়ে এবার বারে বারে ডাকি তোমায়॥ তোমারি ক্ষমতায় আমি, যা করো তাই পারো তুমি, রাখো মারো সে নাম আমি তোমারি এ জগৎময়॥ পাপী অধম তরিতে, সাঁই তোমার পতিতপাবন নাম শুনতে পাই সত্য মিথ্যা জানবো হে সাঁই তরাইতে আজ আমায়॥ কসুর পেয়ে মারো যারে আবার দয়া হয় তাহারে, লালন বলে, এ সংসারে আমি কি তোর কেহই নয়॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).