কি শোভা দ্বি-দল পরে
কি শোভা দ্বি-দল পরে। রস মণি মাণিক রূপ ঝলক মারে আবিস্বস্তম্ভেতে অনিত্য গোলোক বিরাজ করে তাহে পূর্ণ ব্রহ্মলোক, হ’লে দ্বি-দল নির্ণয় সকল জানা যায়, প্রসঙ্গ থাকে না সাধন-দ্বারে॥ শতদল কিম্বা সহস্র দল রসরতিরূপে করে চলাচল, দ্বি-দলে স্থিতি বিদ্যুত আকৃতি, ষড়দলে বারাম যোগাল তারে॥ ষড়দলে কিম্বা সে ত ষড়তত্ত্ব হয় দশম দলে মৃণাল গতি গঙ্গা বয় ওগো তিরোধারা তার, ত্রিগুণ বিচার, লালন বলে গুরু অনুসারে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).