কি করি ভেবে মরি মন-মাঝি ঠাওর দেখিনে

Lalon Fakir

কি করি ভেবে মরি মন-মাঝি ঠাওর দেখিনে।
ব্রহ্মা আদি খাইছে খাবি, সেই নদী-পার যাই কেমনে॥
মাড়ুয়াবাদী যেমন ধারা
মাঝ-দরিয়ায় ডুবায় ভারা,
দেশে যায় পরিয়ে ধড়া
সেই দশা মূল ভাব না জেনে॥
শক্তিপদে ভক্তিহারা,
কপট ভাবের ভাবুক তারা,
মন আমার তেমনি ধারা
ভাবের চুরি রাত্রি দিনে।
মাকাল ফলটি রাঙা চোঙা,
তাই দেখে মন হ’লি ঘোঙা
লালন কয়—তাল-ডোঙা
ফেলে খড়ি ডোবে তুফানে॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).