কি করি কোন পথে যাই, মনে কিছু ঠিক
কি করি কোন পথে যাই, মনে কিছু ঠিক পড়ে না। দোটানাতে ভাবছি বসে ঐ ভাবনা॥ কেউ বলে মক্কায় যেয়ে হ’জ করিলে যাবে গোনা। কেউ বলিছে মানুষ ভজে মানুষ হ’না॥ কেউ বলে পড়লে কালাম পায় সে আরাম ভেস্তেখানা। কেউ বলে ভাই ও সুখের ঠাঁই কায়েম রয় না॥ কেউ বলে মুরশিদের ঠাঁই খুঁজিলে পাই আধ ঠিকানা। লালন ভেড়ে না বুঝিয়ে হয় দোটানা॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).