কি এক অচিন পাখি পুষলাম খাঁচায়

Lalon Fakir

কি এক অচিন পাখি পুষলাম খাঁচায়।
না হলো জনম ভরে তার পরিচয়॥
পাখি রাম রহিম বুলি বলে,
ধরে সে অনন্ত লীলে
বলো তারে কে চিনিলে
বলে গো নিশ্চয়॥
আঁখির কোনায় পাখির বাসা
দেখতে নারে কি তামাশা
আমার এই আদলা দশা
কে আর ঘুচায়॥
যারে সাথে সাথে লয়ে ফিরি
তারে যদি চিনতে নারি
লালন কয়, অধর ধরি
কেমন ধ্বজায়॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).