কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা
কি আজব কলে রসিক বানিয়েছে কোঠা। শূন্যভরে পোস্তা করে তার উপরে ছাদ আঁটা॥ অনন্ত কুঠরি থরে থর, চারিদিকে আয়না-মহল তার, হাওয়ার পথ নাই রূপ দেখা যায়, মণি-মাণিকের ছটা॥ যেদিন যাবে রসিক চাঁদ সরে, হাওয়া প্রবেশ হবে সেই ঘরে, নিভাইবে রসের বাতি ভেঙ্গে যাবে সব ঘটা॥ দেখিতে বাসনা যার হয়, দিল-দরিয়ায় ডুবলে দেখা যায় লালন বলে, কল ছুটিলে দেখবি আর মনরে কেটা॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).