খেলছে মানুষ নীরে ক্ষীরে
খেলছে মানুষ নীরে ক্ষীরে। আপন আপন ঘর বোঝ মন আমার কেন হাতড়ে বেড়াই কোলের ঘোরে। শূন্যদেশে মেঘের উদয় নীরদবিন্দু বরিষণ তায় তাহে ফলছে ফল রঙবেরঙ হাল আজব কুদরতি কল ভাবের ঘরে॥ নীর নদী গভীরে ডুবা কঠিন হয় ডুবলে কত আজব দেখা যায় ও সে নীরভাণ্ড-পোরা ব্রহ্মাণ্ড কাণ্ড বলতে আমার নয়ন ঝরে॥ ইন্দ্র ডঙ্কা নাহি সে রাজ্যে সহজ ধারা ফেরে সহজে সিরাজ সাঁইর বচন মিথ্যে নয়, লালন একবার ডুব দিয়ে দেখ স্বরূপ-দ্বারে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).