খাকে গঠ্লো পিঞ্জিরে
খাকে গঠ্লো পিঞ্জিরে। এ শুকপাখি আমার কিসে গঠেছে রে॥ পাখি পুষলাম চিরকাল নীল কিম্বা লাল একদিন না দেখলাম সে রূপ সামনে ধরে॥ আবে খাকে পিঞ্জিরা বর্ত আতসে হইল পোক্ত পবন আড়া সেই ঘরে॥ আছে শুকপাখি সেথায় প্রেমের শিকল পায় আজব খেল খেলছে গুরু গোসাঁই মেরে॥ কিবা রে পিঞ্জিরার ধ্বজা নিয়ে উপর নয় দরজা কুঠরি ঘরে ঘরে॥ আছে পঞ্চ কুঠরি তার মাঝে মূলাধার ও সে মূলাধারের মূল সেই শূন্য ভরে॥ ক’রে আজব কারিগরি বসে আছে ভাব-মিস্ত্রী সেই পিঞ্জরার বাহিরে পাখির আসা যাওয়া দ্বার মাঝে সন্ধিপর ফকির লালন বলে, কেউ দেখতে পারে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).