কেন কাছের মানুষ ডাকছো জোর করে
কেন কাছের মানুষ ডাকছো জোর করে। আছিস তুই যেখানে, সেও সেখানে খুঁজে বেড়াও কারে॥ বিজলি চটকের ন্যায়, থেকে থেকে ঝলক দেয় রঙমহল ঘরে। অহর্নিশি পাশাপাশি থেকে দিশে হয় মোরে॥ হাতের কাছে যারে পাও ঢাকা দিল্লী ধুড়তে যাও কোন অনুসারে। এমন কি বুদ্ধিহানি হলি মন তুই এ সংসারে॥ ঘরের মাঝে ঘরখানা খুঁজে দেখ এইখানে কে বিরাজ করে। সিরাজ সাঁই কয়, দেখরে লালন তুই কি রূপ, সে কি রূপ রে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).