কে বুঝিতে পারে আমার সাঁইর কুদরতি
কে বুঝিতে পারে আমার সাঁইর কুদরতি অগাধো জলেরো মাঝে জ্বলছে বাতি॥ অনলে জল উষ্ণ হয় না জলেতে অনল নেভে না এমনি সে কুদরত কারখানা বিনে কাষ্ঠে অনল জ্বলে জল রয়েছে বিনে স্থলে আখের হবে জল-অনলে জলে যেদিন ছাড়বে হুঙ্কার ডুবে যাবে আগুনের ঘর লালন বলে, সেইদিন বান্দার হয় কি গতি॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).