কে বোঝে সাঁইর লীলা খেলা

Lalon Fakir

কে বোঝে সাঁইর লীলা খেলা।
ও সে আপনি হয় গুরু আপনি চেলা॥
সপ্ত-তালার উপরে সে,
নিরূপ রয় অচিন দেশে,
প্রকাশ্য রূপ লীলা রসে
চেনা যায় না লেগে বেদের ঘোলা॥
অঙ্গের অবয়বে সৃষ্টি,
করিল সে পরম ইষ্টি,
তবে কেন আকার নাস্তি
বলে, না জেনে সেই ভেদ নিরালা।

যদি কারো হয় চক্ষু দান
তবে সেরূপ দেখে বর্তমান,
লালন বলে, তাহার জ্ঞান ধ্যান
হরে দেখিয়ে সব পুথির পালা॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).