জানগে যা গুরুর দ্বারে জ্ঞান উপাসনা
জানগে যা গুরুর দ্বারে জ্ঞান উপাসনা। কোন্ মানুষের কেমন কৃতি যাবেরে জানা॥ পুরুষ পরশমণি কালাকাল তার কি সে জানি জল দিয়ে সব চাতকিনী করে সান্ত্বনা॥ যার আশায় জগৎ বিহালো তার কি আছে সকাল বিকাল তিলেকমাত্র না দিলে জল ব্রহ্মাণ্ড রয় না॥ বেদবিধির অগোচর সদাই কৃষ্ণপদ্ম নিতি উদয় লালন বলে, মনের দ্বিধায় দেখে দেখ না॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).