জানগে মানুষের করণ কি সে হয়
জানগে মানুষের করণ কি সে হয়। ভুলো না মন বৈদিক ভোলে রাগের ঘরে রয়॥ ভাটির সোঁত যার ফেরে উজান তাইতে কি হয় মানুষের করণ পরশন না হ’লে মন দরশন কি পায়। টলাটল করণ যাহার স্পর্শগুণ কৈ মেলে তাহার গুরু শিষ্য যুগ যুগান্তর ফাঁকে ফাঁকে রয়॥ লোহা স্বর্ণ পরশ-পরশে মানুষের করণ তেমনি সে লালন বলে হলে দিশে জঠর-জ্বালা যায়॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).