জানা উচিত বটে দুটি নূরের ভেদ বিচার

Lalon Fakir

জানা উচিত বটে দুটি নূরের ভেদ বিচার।
নবীজী আর নিরূপ খোদা নূর সে কি প্রকার॥
নবীর যেন আকার ছিল
তাহাতে নূর চুয়ায় বলো
নিরাকারে কি প্রকারে
নূর চুয়ায় খোদার॥
আকার বলিতে খোদা
সুরতে সদা আকার
বিনে নূর চুয়ানে
প্রমাণ কি গো তার॥
জাত এলাহি ছিল জুতে
কিরূপে এল সেফাতে
লালন বলে, নূর চিনিলে
ঘোচে ঘোর আঁধার॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).