ইবলীসের ছেজদার ঠাঁই ছেড়ে চাই ছেজদা করা
ইবলীসের ছেজদার ঠাঁই ছেড়ে চাই ছেজদা করা হুজুরের নামাজের আইন এমনি ধারা॥ ছেজদা করেছে সে ত স্বর্গ মর্ত্য পাতাল জোড়া। কোন জায়গায় সে বাদ রেখেছে দেখ্ না তোরা॥ জায়গার মাহাত্ম্য বুঝে ছেজদা দিতে পারে যারা। আগম কয়, তাদের হবে নামাজ সারা॥ কিসে হয় আসল নামাজ করো সেই কাজ ভাই সকলেরা। লালন বলে, আখের যাতে না যায় মারা॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).