হরি কাঁদে হরি ব’লে কেনে
হরি কাঁদে হরি ব’লে কেনে। ধারা বহে দুনয়ানে॥ হরি ব’লে হরি ভোরা, নয়নে বয় জলধারা, জানি কি চলে এসেছে গোরা এই নদীয়ার ভুবনে॥ মোরা যত পুরুষ নারী, দেখিতে আইলাম হরি, হরিকে হরিল হরি, জানি সেই হরি কোনখানে॥ গৌরহরি দেখে এবার কত পুরুষ নারী ছেড়ে যায় ঘর, জানি সেই হরি কি করে এবার ও তাই লালন ভাবে মনে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).