হীরে লাল মতির দোকানে গেলে না
হীরে লাল মতির দোকানে গেলে না। সদাই কিনলি রে সব পিতলদানা॥ চটকে ভুলে রে ও মন হারালি তুই অমূল্য ধন এবার হেরে বাজী কেন্দলে তখন আর সারে না॥ শেষের কথা আগে ভাবে উচিত বটে তাই জানিবে এবার গত কর্মের বিধি কি রে মন-রসনা॥ ব্যাপারের লাভ করলি ভালো সে গুণপনা জানা গেল অধীন লালন বলে, মিছে হ’লো আ’না-যা’না
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).