গুরুর দয়া যারে হয় সেই জানে
গুরুর দয়া যারে হয় সেই জানে। যে রূপে সাঁইর লীলা-খেলা এ দেহ-ভুবনে॥ জলে ডিম্ব আগের উপর অখণ্ড প্রলয়ের মাঝার বিন্দুতে সিন্ধু তাহার ধারা ত্রিগুণে॥ শহরে সহস্র পাড়া ওই পথ তার এক মহড়া আলেক ছায়ার পবন-ঘোড়া ফিরছে সেইখানে॥ হাতের কাছে আলেক শহর রূপে রূপের হচ্ছে লহর সিরাজ সাঁই কয়, লালন রে তোর সদাই ঘুরে মনে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).