গুরু, সু-ভাব দেও আমার মনে
গুরু, সু-ভাব দেও আমার মনে। তোমায় যেন ভুলিনে॥ গুরু, তুমি নিদয় যার প্রতি ও তার সদায় ঘটে দুর্মতি তুমি মন-রথের সারথি যথা লও যাই সেখানে॥ গুরু, তুমি তন্ত্রের তন্তরী গুরু, তুমি মন্ত্রের মন্তরী গুরু, তুমি যন্ত্রের যন্তরী না বাজাও বাজবে কেনে॥ আমার জন্ম-অন্ধ মন-নয়ন গুরু, তুমি দাও সচেতন চরণ দেখবো আশায় কয় লালন, জ্ঞান-অঞ্জন দেও নয়নে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).