গুরু-রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে
গুরু-রূপের পুলক ঝলক দিচ্ছে যার অন্তরে। কিসের আবার ভজন-সাধন লোক-জানিত করে॥ বকের ধরন-করণ তাহার হয় দিক-ছাড়া তার নিরিখ সদাই ও সে পলক ভরে নিরিখ ধ’রে যায় সে ভবপারে॥ জ্যান্তে গুরু না পেলাম হেথা ম’লে পায় সে কথার কথা সাধক জানে গুরু মিলে না যথাতথা সদাই দেখে ভজে তারে॥ গুরু-ভক্তের তুল্য দিব কি যে ভক্তিতে সাঁই থাকে রাজি লালন বলে, গুরু-রূপে নি-রূপ মানুষ ফেরে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).