গুরু, দোহাই তোমার, মনকে আমার নেও সুপথে
গুরু, দোহাই তোমার, মনকে আমার নেও সুপথে। তোমার দয়া বিনে তোমায় সাধবো কি মতে॥ তুমি যারে হও গো সদয় সে তোমারে সাধনে পায় বিবাদী তার স্ব-বশে রয় তোমার কৃপাতে॥ যন্তরেতে যন্ত্রী যেমন যেমত বাজায় বাজে তেমন, তেমনি যন্ত্র আমার মন বোল তোমার হাতে॥ জগাই মাধাই দোষী ছিল তারে গুরু কৃপা হ’ল অধীন লালন দোহাই দিল সেহি আশাতে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).