গুরু দেখায় গৌর তাই দেখি কি গুরু দেখি

Lalon Fakir

গুরু দেখায় গৌর তাই দেখি কি গুরু দেখি।
গৌর দেখতে গুরু হারাই কোন রূপে দেই আঁখি॥
গুরু গৌর রহিল দুই ঠাঁই
কিরূপে একরূপ করি তাই
এক নিরূপণ না হলে মন
সকল হবে ফাঁকি॥
প্রবর্তের নাই কোন ঠিকানা
সিদ্ধি হবে কি সে হবে সাধনা
মিছে সদায় সাধু হাটায়
নাম পড়াই সাধ কি॥
একরাজ্যে হ’লে দুজনা রাজা
কার হুকুমে গত হয় প্রজা
লালন বলে, তেমনি গোলে
খাতায় প’লো বাকী॥

Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).