গোসাঁইর ভাব যেহি ধারা
গোসাঁইর ভাব যেহি ধারা। আছে সাধু শাস্ত্রে তার প্রমাণ আচার শুনলে রে জীবন অমনি হয় সারা॥ ও সে মরার সঙ্গে মরে ভাবের সাগরে ডুবতে যদি পারে সু-ভাবিক তারা॥ দুগ্ধেতে ননীতে মিশালে সর্বদা মন্থন-দণ্ডে করে আলাদা আলাদা, মনরে, এমনি ভাবের ভাবে সুধানিধি পাবে মুখের কথা নয়রে সে ভাব করা॥ অগ্নি যৈছে ঢাকা ভস্মের ভিতরে সুধা তেমনি আছে গরল হল করে ও কেউ সুধার লোভে যেয়ে মরে গরল খেয়ে মন্থনের সুতার না জানে তারা॥ যে স্তনের দুগ্ধ খায়রে শিশু ছেলে জোঁকে মুখ লাগালে রক্ত এসে মেলে অধীন লালন বলে, বিচার করিলে কু-রসে সু-রসে মেলে সেই ধারা॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).