গোল ক’রো না ও নাগরী, গোল ক’রো না
গোল ক’রো না ও নাগরী, গোল ক’রো না গো। দেখি দেখি ঠাউরে দেখি কেমন গৌরাঙ্গ॥ সাধু কি ও যাদুকর এসেছে এই নদী পুরী, খাটবে না হেথা জারিজুরি তাই কি ভেবেছো॥ বেদ-পুরাণে কয় সমাচার, কলিতে আর অবতার, তবে সে কয় সেই গিরিধর, এসেছে দেখো॥ বেদে জানাই তাই যদি হয়, পুথি পড়ে কে মরতে যায়, লালন বলে, ভজবো সবায় তবে ঐ গৌরপদো॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).