ফকিরি করবি ক্ষ্যাপা কোন্ রাগে
ফকিরি করবি ক্ষ্যাপা কোন্ রাগে। হিন্দু-মুসলমান দুইজন দুইভাগে॥ আছে বেহেস্তের আশায় মমিনগণ, হিন্দুদিগের স্বর্গেতে মন, বেহেস্তের মুখ ফাটক সমান শরায় ভাল তাই জানে॥ যায় ফকিরি সাধন ক’রে, খোলসা রয় হুজুরে টল কি অটল মকাম সেই নেহাজ ক’রে জান আগে॥ আখের অটল প্রাপ্ত কিসে হয়, মুরশিদের ঠাঁই জানা যায়, সিরাজ সাঁই কয়, লালন ভেড়ো ভুগিস্নে ভবের ভোগে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).