ফেরেব ছেড়ে করো ফকিরি
ফেরেব ছেড়ে করো ফকিরি। দিন তোর হেলায় হেলায় হ’ল আখেরি॥ ফেরেবি ফকিরি দাড়া দরগা নিশান ঝাণ্টাগাড়া গলে বেঁধে ছড়া-মড়া সিন্নি খাওয়ার ফিকিরি॥ আসল ফকিরী মতে বাহ্য আলাপ নাইগো তাতে চলে শুদ্ধ সহজ পথে অবোধ গো-বোধের চটক ভারী॥ নাম গোয়ালা কাজী ভক্ষণ তোমার দেখি তেমনি লক্ষণ সিরাজ সাঁই কয়, অবোধ লালন সাধুর কাছে জুয়াচুরি॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).