এসো হে অপারের কাণ্ডারী
এসো হে অপারের কাণ্ডারী। আমি পড়েছি অতল পাথারে দেও আমায় চরণ-তরী॥ প্রাপ্ত-পথ ভুলে হে এবার ভব-রোগে জ্বলবো কত আর তুমি নিজ গুণে শ্রীচরণ দেও তবে তল পেতে পারি॥ কোথা হইতে আইলাম হেথায় আবার জানি যাই আমি কোথায় তুমি মন-রথের সারথি হয়ে স্বদেশে লেও মনেরি পতিতপাবন নাম তোমার হে সাঁই পাপী তাপী তাই তো দেয় দোহাই অধীন লালন বলে, তোমা বিনে ভরসা কারে করি॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).