এমন সৌভাগ্য আমার কবে হবে
এমন সৌভাগ্য আমার কবে হবে। দয়ালচাঁদ আসিয়ে আমায় পার করিবে॥ আমার সাধনের বল কিছুই নাই কেমনে সে পারে যাই কূলে বসে দিচ্ছি দোহাই অ-পার ভেবে॥ পতিতপাবন নামটি তার তাই শুনে বল হয় আমার, আবার ভাবি, এ পাপী আর সে কি নিবে॥ গুরুপদে ভক্তিহীন হ’য়ে রৈলাম চিরদিন লালন বলে, কি করিতে এলাম ভবে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).