এমন মানব-জনম আর কি হবে
এমন মানব-জনম আর কি হবে। মন যা করো ত্বরায় করো এই ভবে॥ অনন্তরূপ সৃষ্টি করলেন সাঁই, শুনি মানবের উত্তর কিছুই নাই, দেব-দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে॥ কতো ভাগ্যের ফলে না জানি মন রে,পেয়েছো এই মানব-তরণী বেয়ে যাও ত্বরায় তরী সু-ধারায় যেন ভরা না ডোবে॥ এই মানুষে হবে মাধুর্য-ভজন তাইতে মানুষ-রূপ গঠল নিরঞ্জন এবার ঠকলে আর না দেখি কিনার অধীন লালন তাই ভাবে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).