এখন আর ভাবলে কি হবে
এখন আর ভাবলে কি হবে। কৃতিকর্মার লেখাপড়া আর কি ফিরিবে॥ তুষেতে পাড় কেউ যদি দেয় আর কি তাতে দানাদার হয় মন হ’ল সেই তুষের ন্যায় বস্তুহীন ভবে॥ কর্পূর উড়ে যায় সে যেমন গোল মরিচ মিশায় তার কারণ মন হ’ত গোল মরিচ তেমন বস্তু কেন যাবে॥ কথার চিড়ে হাওয়ার দধি ফলার দিলে নিরবধি লালন বলে, অমনি প্রাপ্তি কেন না পাবে॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).