একবার চাঁদ-বদনে বল রে সাঁই
একবার চাঁদ-বদনে বল রে সাঁই। বান্দার এক দমের ভরসা নাই॥ কি হিন্দু কি যোবানের বালা পথের পণ্ডিত চিনে ধরো এইবেলা পিছে কাল-শমন আছে সর্বক্ষণ কোন্দিন বিপদ ঘটাবে ভাই॥ আমার বিষয় আমার বাড়িঘর— সদাই এই রবে দিন গেল রে আমার বিষয়-বিষ খাবা, সে ধন হারাবা শেষে কাঁদলে কে আর শুনবে তাই॥ নিকটে থাকিতে রে সে ধন বিষয়-চঞ্চলাতে খুঁজলিনে এখন অধীন লালন কয়, সে ধন কোথা রয় আখেরে খালি হাতে সবাই যায়॥
Public domain. Words and music by Lalon Fakir (c. 1774–1890).